রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে বিমান বিধ্বস্তের একটি চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং বিমান বাহিনীর প্রধানসহ মোট ১৬ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলার আবেদন করা হয়েছে। বেদনে অভিযোগ করা হয়েছে যে, মাইলস্টোন স্কুলের মতো একটি ঘনবসতিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনাটি জননিরাপত্তার জন্য চরম হুমকি স্বরূপ ছিল। এই ঘটনায় যথাযথ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বর্তমান প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি সামরিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আসামি করা হয়েছে।
মামলার আবেদনে যে ১৬ জনকে আসামি করা হয়েছে তারা হলেন, ড. মুহাম্মদ ইউনূস (প্রধান উপদেষ্টা), ড. আসিফ নজরুল (আইন উপদেষ্টা), এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন (প্রধান, বাংলাদেশ বিমান বাহিনী), মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার (এয়ার কমান্ডিং অফিসার), ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু (অফিসার কমান্ডিং, ম্যানটেইনেন্স গ্রুপ), কর্নেল (অব.) নূরনবী (উপদেষ্টা, গভার্নিং বডি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ), মোহাম্মদ জিয়াউল আলম (প্রিন্সিপাল, মাইলস্টোন স্কুল), মো. মাসুদ আলম (প্রশাসনিক প্রিন্সিপাল), রিফাত নবী (স্কুল শাখার প্রিন্সিপাল), চেয়ারম্যান, রাজউক, ফিল্ড সুপারভাইজার, রাজউক (উত্তরা), সিদ্দিক জুবায়ের (সচিব, শিক্ষা মন্ত্রণালয়), সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ড. সৈয়দা রিজওয়ানা হাসান (সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা), শফিকুল আলম (সাবেক প্রেস সচিব)
বাদীর পক্ষ থেকে করা আবেদনে দাবি করা হয় যে, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া এবং পরবর্তীকালে এই ঘটনার প্রকৃত কারণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এতে রাজউক, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
আদালত আবেদনটি গ্রহণ করে পর্যালোচনার জন্য রেখেছেন। প্রাথমিক শুনানি শেষে এটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এই মামলার আবেদনটি বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
 (800 x 200 px)_20260411_203554_0000.png)
মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন