অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথির আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরটি শোকের ছায়া ফেলেছে।বিরল মশাবাহিত রোগে সিভাসু অধ্যাপক ড. জুথির মৃত্যু।
চট্টগ্রামে এক বিরল মশাবাহিত ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি (৩৬)। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি কিউলেক্স মশার মাধ্যমে ছড়ানো 'জাপানিজ এনসেফালাইটিস' নামক মারাত্মক ভাইরাসে আক্রান্ত ছিলেন। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৪ মে থেকে ড. জুথি সামান্য জ্বর, তীব্র মাথাব্যথা ও বমিতে আক্রান্ত হন। শুরুতে সাধারণ ফ্লু মনে করা হলেও দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাকে প্রথমে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার একাধিকবার ব্রেইন স্ট্রোক (মাল্টিপল স্ট্রোক) হয় এবং তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকরা জানান, সেখানে পৌঁছানোর আগেই তিনি ক্লিনিক্যালি 'ব্রেইন ডেড' অবস্থায় ছিলেন। বৃহস্পতিবার (৭ মে) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চিকিৎসকদের মতে, ড. জুথি সপ্তাহ দুয়েক আগে বান্দরবানে ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তার ম্যালেরিয়া পরীক্ষার ফল নেগেটিভ আসলেও এমআরআই রিপোর্টে মস্তিষ্কের মারাত্মক ক্ষতি পরিলক্ষিত হয়, যা সাধারণত 'জাপানিজ এনসেফালাইটিস' ভাইরাসের আক্রমণে হয়ে থাকে। এই ভাইরাসটি সরাসরি মানুষের স্নায়ুতন্ত্রে আঘাত করে। ড. জাকিয়া সুলতানা জুথি সিভাসুর ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ছিলেন।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ সেশনের মেধাবী শিক্ষার্থী ছিলেন। জাপানের হিরোশিমা ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং কিউশু ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করে সম্প্রতি তিনি দেশে ফিরেছিলেন। তার স্বামী ড. শাহরিয়ার হাসেম অর্ণবও একজন শিক্ষক এবং তাদের পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে।
তার এমন অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনাটি চট্টগ্রামে মশাবাহিত বিরল রোগের বিস্তার নিয়ে নতুন করে জনমনে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে।
সূত্র : সিটিজি বার্তা
 (800 x 200 px)_20260411_203554_0000.png)
মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন